পহেলা বৈশাখ নারী লাঞ্চিতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ঢাকা মহানগর শাখা।
বুধবার সকাল ১০টা ৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আরজেএফ’র সভাপতি মোঃ হাসান সিদ্দিকী সানি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিল্টন খান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড. এম. কামরুল আনাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, দৈনিক ভোরের সময়ের উপদেষ্টা সম্পাদক আলহাজ্ব নওশের আলী, ঢাকা জেলা আরজেএফ’র সভাপতি সিদ্দিকুর রহমান আজাদী, ঢাকা মহানগর আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক এস.এম রুবেল, সদস্য রনি, ইমরান হোসেন রুবেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাঙালিরা ঐতিহ্যবাহী উৎসবে একটি চক্র পূর্ব পরিকল্পিতভাবে নারীদের উপর এই বর্বর লাঞ্চনার ঘটনা ঘটায়। এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় উপস্থিত নেতৃবৃন্দ।
এমএ/এমকে





