রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় ওমর ফারুক (২২) নামের যুবককে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ বলেন, বৃহস্পতিবার বিকালে র্যাব-১০ সায়েদাবাদস্থ মেসার্স বৈশাখী জেনারেল স্টোর-২৮০/বি ব্রাক্ষ্মণচিরণ এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৪ টাকা, একটি মোবাইল, একটি মানিব্যাগ, একটি এটিএম কার্ড উদ্ধার করা হয়। এ সময় ওমর ফারুককে আটক করা হয়।
কেএইচ





