জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নে ভাতিজা মাসুদের হাতে চাচা শাহজাহান ওরফে কালু (৪৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান মোবারক হোসেনের পুত্র।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ তার চাচা শাহজাহানকে আঘাত করলে তার মৃত্যু হয়।
কেএইচ





