বাংলাদেশ সরকার পুলিশের ৭১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে । সহকারী পুলিশ সুপার পদের এসব কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

আজ রোববার ( ৮ আগস্ট )স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির কথা জানানো হয়েছে।

যে ৭১ কর্মকর্তা পদোন্নতি পেলেন, তাদের তালিকা নিচে দেওয়া হলো: file:///C:/Users/timenewsbd/Downloads/list-police.pdf

পদোন্নতিপ্রাপ্তদের পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

পদন্নোতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অতিরিক্ত পুলিশ সুপার পদের যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।

এ আদেশটি যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এইচএন