‘হামার এমপি যাতে আর কোনো ঘটনা ঘটপার না পারে, সে জন্য আপনেরা হামার খোঁজ নেবেন।' আজ সোমবার হাসপাতাল ছাড়বে শিশু শাহাদত হোসেন সৌরভ। এ উপলক্ষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এভাবে তার ভয়ের কথা গণমাধ্যমকর্মীদের জানায় সৌরভ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের এমপি লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলো শাহাদত।
সৌরভের মা সেলিনা বেগম বলেন, অনেক দিন পর বাড়ি যাচ্ছেন। তাই তাঁর ভালো লাগছে। তবে বাড়িতে কতটা নিরাপদে থাকবেন, এ নিয়ে তাঁরা একটু চিন্তিত। বাবা সাজু মিয়ারও মুখে হাসি। ছেলেকে তিনি ফুটবল ও খেলনা গাড়ি কিনে দিয়েছেন।
সৌরভ এখন কারও সাহায্য ছাড়া ভালোভাবেই হাঁটতে পারছে। অনেক দিন বাঁচতে চায় সে। তাই দোয়া করতে বলল সবাইকে। হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের আদরযত্নে সুস্থ হয়ে উঠেছে সে। তাঁদের কাছে আবদারও কম নয়। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আসাদুজ্জামান তাকে দুটো হরলিকস দিয়েছেন। আরও দুটি হরলিকস চায়েছে সৌরভ।
হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, সৌরভ এখন পুরোপুরি সুস্থ। পুলিশের গাড়িতে করে হাসপাতাল থেকে সে বাড়ি যাবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জের বাড়ি থেকে ২ অক্টোবর সকালে চাচার সঙ্গে হাঁটতে বেরিয়েছিল স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন সৌরভ। এ সময় সাংসদ মনজুরুল ইসলাম গুলি ছুড়লে শিশুটির বাঁ পায়ে একটি ও ডান পায়ে দুটি গুলি লাগে।
এআই





