বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির মৃত্যুতে গাইবান্ধায় ৩ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, তার মৃত্যুতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি।
শুক্রবার দলীয় পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ, শনিবার কুরআন খানি ও মিলাদ মাহফিল এবং রোববার বাদ আসর শোক সভা। সব কর্মসূচি জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে বুধবার (০৬ জানুয়ারি) ড. আর এ গণি হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এমকে





