কুমিল্লার চান্দিনায় বাসচাপায় নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হাসু বেগম(৫০) বলে জানা গেছে। তিনি চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের দোতলা গ্রামের বাসিন্দা।

শনিবার (সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ঈদের দিন ফাঁকা রোডে অতিরিক্ত গতিতে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে দুমরে-মুচরে যায়।

এসময় মহাসড়কের পথচারী হাসু বেগম ওই গাড়ির নিচে চাপায় ঘটনাস্থলেই মারা যায় এবং গাড়িতে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়।

এআই/