বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীররাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে, বিএনপির ৭ জন ও জামায়াতের ৮ জন রয়েছে। এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক টুটুল পাটওয়ারীর (৪৯) নাম জানা গেছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, রাতে তাদের চাঁদপুর শহর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানান তিনি।

এআর