দেশ হতে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ২০ আগস্ট ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। তারই অংশ হিসেবে সকাল ৬টায় সিটি কর্পোরেশনের প্রতিটি জোন অফিসের সড়কে বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

প্রথম দিনের টিকাদান কর্মসূচিতে ২৪০১ টি কুকুরকে টিকা প্রদান করা হয়, যা শতকরা ৮০ ভাগ। 

কর্মসূচির সময় উপস্থিত ছিলেন রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরি চালক ডাঃ তাহমিনা আক্তার এবং লতিফা বেগম। 

কর্মসূচি চলাকালিন সময় সার্বিক সহযোগিতা এবং পর্যাবেক্ষনে নিয়োজিত আছেন ঢাকা হতে আগত এমডিভি কনসালটেন্ট ডাঃ সৈয়দ মাহমুদুল্লাহ্, ডাঃ মোঃ রাশেদ আলী শাহ্, ডাঃ মোঃ কামরুল ইসলাম ও এমডিভি সুপারভাইজার এইচ.এস.এম তারিফ, মোঃ কামরুজ্জামান, মোঃ জুবায়ের হোসেন মুন্না, সানাউল হক তনি, মোঃ নাদিম হোসেন ছাড়াও সিটি কর্পোরেশন, গাজীপুর প্রানি সম্পদ কার্যালয় ও গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাগন প্রমুখ। 

পাঁচ দিন ব্যাপী জলাতঙ্ক প্রতিরোধক কুকুরের টিকাদান কর্মসূচি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ভোর ০৬.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত একযোগে চলবে। উল্লেক্ষ্য, রোগ নিয়ন্ত্রন শাখা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্দ্যেগে, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর প্রানি সম্পদ কার্যালয় ও স্থানীয় সরকারের সহযোগিতায় ২০ আগস্ট শুরু হওয়া পাচঁ দিনব্যাপি ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচি চলবে ২৪ আগস্ট পর্যন্ত।

হাসান/আদর