টাঙ্গাইলে বাসে গণধর্ষণের ঘটনায় ২ আসামিকে ৩ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। আজ শনিবার বিকেলে পুলিশ আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে।
টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লুনা ফেরদৌস বাসচালক হাবিবুর রহমান নয়ন, সুপারভাইজার রেজাউল করিম জুয়েলকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া বাসের হেলপার আব্দুল খালেক ভুট্টুর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে বিচারক ধর্ষিতা নারীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।
উল্লেখ্য, টাঙ্গাইলের ধনবাড়ি থেকে গাজীপুর যাওয়ার পথে শুক্রবার সকালে মধুপুরে চলন্ত বাসে এক গার্মেন্টকর্মী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ধনবাড়ি থানায় ওই রাতেই ৯ জনকে আসামি করে একটি মামলা হয়। পরে পুলিশ ৩ আসামিকে গ্রেফতার করে।
ওএফ





