নোয়াখালীর ঐহিত্যবাহী সাংস্কৃতিক সংগঠন “হিল্লোল শিল্পী গোষ্ঠি” র উদ্যোগে রমজানকে স্বাগত জানিয়ে এক ব্যতিক্রমি ভ্রাম্যমান গান পরিবেশনের আয়োজন করা হয়েছে।

আজ সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত শিল্পী গোষ্ঠীর পরিচালক আনোয়ার হকের পরিচালনায় ভ্রাম্যমান গান পরিবেশিতহয়। তারা সকাল থেকে নোয়াখালীর অন্যতম শহর মাইজদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করেন।

উক্ত পরিবেশনায় গান পরিবেশন করেন, শিল্গি গোষ্ঠীর শিল্পী আনোয়ার, মামুন, লোকমান, আরাফাত, মাসুম, পারভেজ,মোজাম্মেল, সাইমুম, তানবীর, সাকিলসহ আরো অনেকে। শিল্পি গোষ্ঠির পরিচালক বলেন, সাধারণ জনগণকে রমজানের গুরুত্ব সম্পর্কে বুঝানো ও জনসচেতনতা বৃদ্ধির জন্য তারা প্রতি বছরের ন্যায় এ বছরও তারা এ আয়োজন করেন। আগামীতেও তাদের এ আয়োজন অব্যাহত থাকবে।

এআই