জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় থেকে ভারতী বাসফোর (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ ।

বুধবার ১৩মে দুপুরে আক্কেলপুর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার চত্তর থেকে তাকে আটক করা হয়।

আটক মহিলা আক্কলপুর স্টেশান এলাকার জিতেন সরকারের স্ত্রী।

থানা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সে গাঁজার ব্যবসা করে আসছিল এমন অভিযোগে গোপন সংবাদের ভিক্তিতে আড়াইশ গ্রাম গাঁজাসহ পুলিশ তাকে আটক করে।

আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা শিকার করেছে।

পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরণ করেছে।

এসএইচ