নীলফামারীর চারটি ছিটমহলে জনগণনা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে এ জনগণনা শুরু হয়। ভারত বাংলাদেশের যৌথ প্রতিনিধিদের উপস্থিতিতে গণনা কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, যৌথ সমীক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য ভারতের দুজন গণনাকারী ও একজন সুপারভাইজার এবং বাংলাদেশের দুজন গণনাকারী ও একজন সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে।

২৮নং ছিটের পশ্চিম খড়িবাড়ি, ২৯নং ছিটের পশ্চিম খড়িবাড়ি, ৩০নং ছিটের পশ্চিম গয়াবাড়ি ও ৩১নং ছিটের দক্ষিণ খড়িবাড়ি ক্যাম্পে গণণা কার্যক্রম হয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, ৬-১৬ জুলাই পর্যন্ত চলবে গণনা কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ ভারতে থাকার ইচ্ছে পোষণ করেন তবে তার যাতায়াত সুবিধার জন্য দেয়া হবে গ্রিনকার্ড।

এসএইচ