ভারতের আগরতলায় পৌষ সংক্রান্তি উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানীকারক সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল গণমাধ্যমকে জানান, ভারতের আগরতলায় পৌষ সংক্রান্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। শনিবার সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে।

জেএ