পবিত্র ঈদুল আযহা, শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সোমবার থেকে ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশের অন্যতম রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর।
সোমবার থেকে ৯ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বন্দর দিয়ে আমদানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ১০ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ওই দিনও এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আগামী ১১ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে এসময় পাসপোর্টধারী যাত্রীরা ভারত-বাংলাদেশে যাতায়াত করতে পারবেন।
আখাউড়া স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, ঈদুল আযহা ও দুর্গাপুজা উপলক্ষে ১০ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেআই,





