বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা নিজ জেলা নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন। নড়াইলে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত ৭ জুলাই (বৃহস্পতিবার) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছাড়াও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পৌরসভার মেয়র, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঈদের নামাজ আদায় করেন।

ঈদের নামাজ শেষে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি নানা বাড়ির পাশের কবরস্থানে নানা-নানীর কবর জিয়ারত করেন। এরপর মামার বাড়িতে ঈদের দিনের পুরো সময়টা কাটাবেন মাশরাফি।

জাতীয় দলের সফল অধিনায়ক দেশের ক্রিকেটের সাফল্যে সবার দোয়া কামনা করেছেন। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এমই