রাজধানীর এয়ারপোর্ট রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। খিলক্ষেত থানার সামনে একটি ট্যাংকলরি উল্টে যাওয়ায় ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়।

একপাশ দিয়ে যান চলাচল করলেও অন্যপাশে কুড়িল ফ্লাইওভার হয়ে প্রগতি স্বরণী পর্যন্ত যানজট লক্ষ্য করা গেছে।

রোববার ভোরের রাতের দিকে তেলবাহী ওই ট্যাংক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে এ যানজটের সৃষ্টি হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তেলবাহী লরিটি সরিয়ে যানজট নিরসরে চেষ্টা চলছে।

জেএ