রাজধানীর রূপনগর থানাধীন আরিফবাদ এলাকার ক্যাডেট মাদ্রাসার সামনে রিহান (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোতলেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে আমি থানার বাইরে রয়েছি। তাই এর চেয়ে বেশি কিছু জানাতে পারবো না।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে রিহানকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় আরও দুইজন আহত হাসপাতালে ভর্তি আছেন।
কেএইচ





