সনাতনী হিন্দু ও ত্রিপুরা সম্প্রদায়ের রাসমেলাকে ঘিরে খাগড়াছড়ি জেলা শহরে জমে উঠেছে পাহাড়ি-বাঙালি নর-নারীদের ব্যাপক সম্মিলন।

খাগড়াছড়ি জেলা শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে এ উপলক্ষে বুধবার রাত থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী নাম সংকীর্তন।

কৃষ্ণ কীর্তনের পাশাপাশি মন্দির এলাকায় বসেছে নানা আকর্ষণীয় পণ্যের লোকজ মেলা।

মহোৎসবে কীর্তনের পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল প্রতিদিন রাতে ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ।

জেআই