গাজীপুর মহানগরের সালনা বাউপাড়া এলাকায় কলমজান (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় অপর এক বৃদ্ধা রহিমা খাতুনকে (৭৫) কে আহত করে। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রহিমা খাতুনকে। নিহত কলমজান এবং রহিমা খাতুন সম্পর্কে ননদ-ভাবি।
বুধবার ভোররাতে এ ঘটনা ঘটেছে। কলমজান স্থানীয় মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, কলমজান ও রহিমা খাতুন একই ঘরে ছিলেন। ভোর রাতে দুর্বৃত্তরা তাদের ঘরে প্রবেশ করে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসে। দুর্বৃত্তদের কোপে ঘটনাস্থলেই মারা যান কলমজান। গুরুতর আহত রহিমাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।
ইআর





