যশোরের শার্শায় যুবলীগ নেতা পিপুলের উপর আতর্কিত বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ভ্যানচালকসহ ৩ জন আহত হয়েছে।
শুক্রবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার উলাশী নীল কুঠির ফ্যামিলি পার্কের সন্নিকটে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল (শুক্রবার) রাত ৮টার দিকে উলাশীর মির্জাপুর থেকে বাড়ী ফেরার সময় উলাশী নীল কুঠির ফ্যামিলি পার্কের পাশে মির্জাপুর ঈদগাহ নিকট পৌছলে একদল দূর্বত্ত তাদের আরোহিত ভ্যানগাড়ি লক্ষ করে দুটি হাত বোমা নিক্ষেপ করে। এসময় উলাশী গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে যুবলীগ নেতা শরিফুল ইসলাম পিপুল (৪২), তার সঙ্গী সাইদুল ইসলামের ছেলে আব্দুল ওহাব (৩৫), ভ্যান চালক নির্বাসখোলা গ্রামের ইমান আলীর ছেলে আবুল কাশেম গুরুতর আহত হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শার্শা থারার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পূর্ব শত্রুতার জের ধরে বোমা হামলা চালানো হয়েছে বলে জানান স্থানীয় ইউপি মেম্বর মিলন হোসেন।
নাছির/এমবি





