কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফর চাল দেওয়া নিয়ে সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- রিমন (২৫), বিল্লাল (১৫), তুফান (১৬), মজিবর প্রামানিক (৬০), তসলিমা (৩৬) ও রাবেয়া খাতুন (৪৮)।

এ ঘটনায় স্থানীয় মজিবর রহমান বাদী শনিবার দুপুরে দৌলতপুর থানায় থানায় অভিযোগ করেছেন।

এরআগে শুক্রবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রহিমপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকালে ওই গ্রামের মজিবর রহমানের প্রতিবন্ধী ছেলে আমান (৪০) মরিচা ইউনিয়ন পরিষদে ভিজিএফর চাল সংগ্রহ করতে যায়। চাল বিতরণকারীরা দিনভর প্রতিবন্ধী আমানকে বসিয়ে রেখে চাল না দিয়ে বিকেলে তাকে তাড়িয়ে দেয়। খালি হাতে বাড়ি ফিরে গেলে প্রতিবন্ধী আমানের পরিবারের লোকজন ক্ষুব্ধ হয় এবং ভিজিএিফর চাল বিতরণকারীদের গালমন্দ করে।

গালমন্দের খবর শুনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাল বিতরণকারী মসলেম সর্দারের নেতৃত্বে ৫জন (রাজ্জাক, রাজিব, সজিব, শরিফুল ও টেগু) মজিবর রহমানের বাড়িতে হামলা চালায়।

এসময় হামলাকারীরা মজিবর রহমানের বাড়ির লোকজনকে বেধড়ক মারপিট শুরু করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় মজিবর রহমান বাদী শনিবার দুপুরে দৌলতপুর থানায় থানায় অভিযোগ করেছেন।

সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুপুরে মজির রহমান থানায় অভিযোগ করেছেন।

এমআইএস