কক্সবাজার সমুদ্র সৈকতের গোসল করতে নেমে ২ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুর দেড়টায় সৈকতের কালিতলা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সৈকতে গোসল করতে যায় ছয় যুবক। তাদের মধ্যে তিনজন পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুই যুবককে মৃত ঘোষণা করেন।
এছাড়া, আহত অবস্থায় এক যুবক চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই
জাতীয়
সৈকতের গোসল করতে নেমে ২ যুবক নিহত
কক্সবাজার সমুদ্র সৈকতের গোসল করতে নেমে ২ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুর দেড়টায় সৈকতের কালিতলা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।