কুষ্টিয়ার মিরপুরে রুনা খাতুন (৩৫) নামের এক ভ্রাম্যমাণ পতিতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মাঝিহাট গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১২টার দিকে মাঝিহাট মাঠপাড়া গ্রামের আব্দুল খালেক’র স্ত্রী রুনা খাতুনকে কেউ মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যায়।

সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, ধারণা করা হচ্ছে বাই সাইকেলের টিউব দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে দুবৃত্তরা। এলাকাবাসীরা বলছে মেয়েটি ভ্রাম্যমাণ পতিতা হিসাবে কাজ করতো।

রাতে হয়তো কেউ তাকে ডেকে নিয়ে এসে খুন করে থাকতে পারে। সবদিক মাথায় রেখে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই হত্যাকারীদের গ্রেফতার করবে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএইচ