গাইবান্ধার সাদুল্যাপুরে ৬ মাসের দন্ডাদেশ প্রাপ্ত আসামী আতাউর রহমান (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার রাত ২টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে তার শশুর বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটক আতাউর সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, মাদকদ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণ এর মামলায় ওই যুবকের ৬ মাসের কারাদন্ডাদেশ জারীর পর থেকে সে পলাতক ছিল।
এমকে





