নোয়াখালীর বেগমগঞ্জের চৌরাস্তার মাইজদী-চৌমুহনী সড়কের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও কৃষি ইউটিউটের কলেজের সামেন মাইক্রো চাপায় ফারজানা আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলাবার দুপুর আড়াইটার সময় এ ঘটনা ঘটে। নিহতের পিতার নাম নুর হোসেন। তিনি পৌরসভার ১ নং ওয়ার্ড  নাজিরপুর আওয়ামী লীগের সভাপতি।

এদিকে স্কুল ছাত্রীর মুত্যু খবর শুনে বিক্ষুদ্ধ ছাত্ররা রাস্তায় বৈদ্যুতিক পিলার রেখে নোয়াখালী-কুমিল্লা-ঢাকা সড়ক অবরোধ করে।  প্রায়  ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ চলাকালে রাস্তার দুপাশে শত শত গাড়ি আটক পড়ে।

খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল হাসপাতলে পাঠায়। পরে বিক্ষুদ্ধদের সঙ্গে আলোচনা শেষে সড়ক  অবরোধ তুলে নেয়।

জেএ