নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় ডাকাত সন্দেহে ৪ জনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার গভীর রাতে উপজেলা বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি বোটে করে ৮-১০ জনের একদল ডাকাত রামদা, চাইনিচ কুরালসহ দেশিয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় ঘাট এলাকার স্থানীয় লোকজনের সন্দেহ হয়।
পরে স্থানীয়রা একত্রিত হয়ে ডাকাতদলকে ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৪ ডাকাতের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও দু’ডাকাত। অন্যরা পালিয়ে যায়। হাতিয়া থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসটি





