গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মো: বাদল মিয়া (৩০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার সকালে ওই কয়েদিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত বাদল মিয়া চাঁদপুরের মদনা এলাকার ইসাহাক আলীর ছেলে। তার বাড়ি ঢাকার ধানমণ্ডি এলাকায়।
হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো: মিজানুর রহমান জানান, সকালে বাদল মিয়া হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়।
পরে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, একটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের সাজা দেন। গত ২৯ সেপ্টেম্বর তাকে এ কারাগারে পাঠানো হয়।
এমবি
কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু