হবিগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব-উল ইসলাম এই দণ্ডাদেশ দেন। দণ্ডিত ব্যক্তি হলেন মাধবপুর উপজেলার কাটিয়ারা গ্রামের মৃত বিসু দেবের ছেলে রিংকু দেব।
মামলা সূত্রে জানা যায়, রিংকু দেব ২০১৩ সালের ৭ এপ্রিল রাত ৩টায় স্ত্রী অনিতা রানী সরকারকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় অনিতা সরকারের মেয়ে চঞ্চলা রানী পরদিন মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
এসআই মুমিনুল ইসলাম চার্জশিট প্রদান করলে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক স্বামী রিংকু দেবকে যাবজ্জীবন কারাদ- এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ডাদেশ দেন। এ সময় রিংকু দেব আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আকবর হোসেন জিতু।
কেএইচ





