নওগাঁর নিতপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে জারিয়া মূর্মু (৩০) নামে এক বাংলাদেশি উপজাতির মৃত্যু হয়েছে। নিহত জারিয়া পোরশা উপজেলার মনহরপুর গ্রামের সম মূর্মুর ছেলে।
বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে পোরশা উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানায়, গত তিন দিন আগে গরু আনতে জারিয়া মূর্মুসহ বেশ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়।
বৃহস্পতিবার ভোরে তারা গরু নিয়ে নৌকায় করে বাংলাদেশে ফেরার পথে ভারতের ৩১ বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে সকলেই পালিয়ে গেলেও জারিয়া মূর্মু তাদের হাতে ধরা পড়ে। এরই এক পর্যায়ে বিএসএফ সদস্যরা নৌকার বৈঠা দিয়ে মাথায় উপুর্যপরি আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় জারিয়া মূর্মু।
তিনি আরও জানান, পরে নিহতের স্বজনরা বিষয়টি জানতে পেরে জিরো লাইনের দেড় কিলোমিটার অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় নিহত জারিয়ার লাশ উদ্ধার করে নিয়ে আসে।
এআই





