ভোলা বোরহান উদ্দিনের বড় মানিকা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করতে গিয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসান হাওলাদারসহ ২১ নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছেন।
সোমবার বিএনপি নেতৃবৃন্দ বড় মানিকা ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়র্ড বিএনপির কমিটি গঠন করতে গিয়েছেন।
নেতৃবৃন্দ বাটামারা গ্রামের স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে সবে কমিটি গঠনের কাজ শুরু করতেই ওসি রতন কৃষ্ণের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে তাদের আটক করে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ডিউটি অফিসার কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে ওসি রতন কৃষ্ণ চৌধুরীকে তার কার্যালয়ে পাওয়া যায়নি। মোবাইল ফোনে চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায় নি। তবে আটককৃত উপজেলা বিএনপির সহসভাপতি হাসান হাওলাদার বলেন, আমরা বিএনপি করি এটাই আমাদের অপরাধ।
আটককৃতদের মধ্যে রয়েছেন বড় মানিকা ইউনিয়ন (পূর্ব) সভাপতি বেনু হাওলাদার, (পশ্চিম) সভাপতি ও উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, ইউনিয়ন ছাত্রদল সভাপতি নবীন সম্পাদক হেলাল, ইউনিয়ন বিএনপি নেতা লিয়াকত মঞ্জুর প্রমূখ।
এসএইচ





