অবৈধ পথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে ১৪ জনকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার ভোর ৫টার দিকেকক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে আটকের পর তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা ওই সময় অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
কোস্টগার্ডের নুনিয়ারছরা স্টেশন কমান্ডার শহিদুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা,২ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,কেইউ





