পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে চট্টগ্রামের সাতকানিয়া থানায় পালিত হয়েছে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯।

এই উপলক্ষে রোববার সকালে থানার সামনে থেকে বের করা হয় একটি র‌্যালি। যেখানে পুলিশের পাশাপাশি অংশ নেন বিভিন্ন ইউনিয়র পরিষদের চেয়ারম্যান, মেম্বার, রাজনীতিবিদসহ নানা শেণি পেশার মানুষ।

পরে আয়োজন করা হয় আলোচনা সভার। এসময় বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু। তাই জনগণকে সেবা দিতে সবসময় প্রস্তুত পুলিশ প্রশাসন। এসময় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সহায়তা কামনা করেন কর্মকর্তারা।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,সাতকানিয়া থানার অফিসারইনচার্জ মো. সফিউল কবীর, উপ-পরিদর্শক হিরু বিকাশ দে’সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুকুল/এসএম