পে-কমিশন ও সরকারি কর্মকর্তা- কর্মচারীদের জন্য নতুন পে- স্কেল নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আগাম সংবাদকে ‘এগুলো সব রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।

বুধবার সচিবালয়ে পে- কমিশন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ওয়েঙ্কেই ঝ্যাংয়ের (Wencai Zhang) সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘পে- কমিশনের প্রতিবেদনের কোনোকিছুই এখনো চূড়ান্ত হয়নি। তারা ১৫ ডিসেম্বরের মধ্যে আমাকে প্রতিবেদন জমা দেবেন। তারপর এ নিয়ে বৈঠক, আলোচনা ও যাচাই-বাছাইয়ের পর এটা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য যাবে।’ আগামী ১ জুলাই থেকে এটা কার্যকর করা হবে বলে জানান তিনি।

কেএইচ