পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে রোজা শুরু হবে। জামালপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে।

জামালপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর আদায় করতে হবে তারাবি'র নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি।

এমবি