ব্রাহ্মণবাড়িয়ায়জেলা শহরে রোববার বিকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১০২ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।এসময় তাদের কাছ থেকে ২০টি ককটেল উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা শহরে রোববার বিকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০২ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করে। এ মামলার এজাহারভুক্ত আসামি ২৬ জনকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের কয়েকজন পুলিশ আহত হওয়ায় ১০২ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ২০টি ককটেল উদ্ধার করা হয়। আমাদের গ্রেপ্তার অভিযান চলবে।
ইআর





