চট্টগ্রামে ১০৫টি চোরাই মোবাইল ফোন সেটসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর ১২টার দিকে কোতয়ালী থানার রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নূর আলম (১৮) ও মো. ইউসুফ (২৩)।
ডিবি-দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোন চুরি এবং তা ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে নগরীর কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।
মাসুম/এমবি





