এবার বগুড়ার সারিয়াকান্দিতে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থকরা।
উপজেলার ধারাবর্ষার চরে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নৌকাটিতে আগুন দেওয়া হয়। এ সময় নৌকাটি খালি থাকায় কেউ আহত হননি। নৌকার মালিক স্থানীয় আওয়ামী লীগ কর্মী আব্দুল মান্নান।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, সকালে শ্যালো ইঞ্জিনচালিত ওই নৌকাটিতে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থকরা। আগুনে নৌকাটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
জেএ





