নাটোরের নলডাঙ্গা উপজেলায় বজ্রপাতে আখতার হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (জুলাই ০৩) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নে মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আখতার একই ইউনিয়নের ইয়াত আলী সরদারের ছেলে।

মাধনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান জানান, দুপুরে আখতার বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওএফ