খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় লেগে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কালাপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা হাপছড়ি এলাকাল বারেক ফরাজির ছেলে তরিকুল ইসলাম (২৪), মাটিরাঙ্গা উপজেলা খেদাছড়া এলাকার মো. ইউনুসের স্ত্রী রিপন নেছা (২৫) ও তাদের শিশুকন্যা জান্নাতুন ফেরদৌস (০৪)।

গুইমারা থানার ওসি শফিকুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে কালাপানি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

কেবি