অস্ত্র মামলায় নড়াইল জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলমগীর হোসাইনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ (বুধবার) দুপুরে জেলা ও দায়রা জজ আবুল বাশার মুন্সী এ আদেশ দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসাইন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৮ আগস্ট নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর এলাকা থেকে জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী আলমগীর হোসাইনকে ভারতীয় ওয়ান সুটারগান’সহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করে পুলিশ।
হুমায়ুন/এমবি





