শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি ও অবিলম্বে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবীতে ২০দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে মিছিল করেছে রমনা থানা জামায়াত।
বুধবার ভোর ৬.৪৫টায় মগবাজার রেল ক্রসিং এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, থানা শিবির সভাপতি সাইয়্যেদ জোবায়ের ,কলেজ সভাপতি মুরাদ হোসেন,জামায়াত নেতা তবিবুর রহমান ও মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া নয়াটোলপা মালিবাগ, মগবাজার চৌরাস্তা মধুবাগ এলাকায় পিকেটিং করে রমনা জামায়াতের কর্মীরা।
ইআর





