বনানীর ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইতোমধ্যে বেশ কয়েকজনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
অগ্নিকাণ্ডে এখনো ভবনটিতে অনেকেই আটকে পড়ে আছে। এদিকে আটকে পড়াদের উদ্ধার করতে অংশ নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। আটকে পড়াদের এয়ার লিপ্টের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে।
আরও পড়ুন: ‘সিঁড়ি না পাঠালে ধোঁয়ায় মারা যাবো’
বনানীতে আগুন: হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা
এছাড়াও আটকে পড়াদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করছে ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ফায়ার টিম এবং বিমান বাহিনীর হেলিকপ্টার। রয়েছে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন। আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য সাধারণ মানুষকে।
এমবি





