বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে মিথ্যাচার দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচার বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে তারেক এ খালেদার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি রাজনৈতিক দর্শন হচ্ছে মিথ্যাচার। মিথ্যার উপর ভর করেই বিএনপি জম্ম হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি নির্বাচনের সময় সকাল-বিকাল সংবাদ সম্মেলনে মিথ্যার ফুল ঝুঁড়ি ছড়াচ্ছে।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ৩য় ও ৪র্থ ধাপের ন্যায় ফাইনালেও আমরাই বিজয়ী হবো। কারণ দলীয় বিদ্রোহী প্রর্থীদের বসাতে সক্ষম হয়েছি।
হাছান মাহমুদ বলেন, আমরা বিএনপিকে আলোচানায় ডেকেছি। তারা আসেনি অথচ এখন তারা বিদেশীদেরকে হায়ার করে এনে সরকারের সঙ্গে আলোচানয় বসার জন্য তদবির করছে।
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজিসহ অনেকে।
[b]ঢাকা, এমআর, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ// জেআই
[/b]