ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস ও ইট ভাঙা লরির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার পৌর ডাকবাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, রাতে উপজেলার পৌর ডাকবাংলোর সামনে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইট ভাঙা লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত ৩৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জন মারা যান।

এমএনজে