বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র অন্যতম সক্রিয় সদস্য আব্দুল মজিদ বল্টু ওরফে কিলার বল্টুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জঙ্গি দমন সেলের অপারেশন দল তাকে আটক করে।

সোমবার আনুমানিক পৌঁনে ১টায় রাজশাহী নগরীর মহিষবাথান এলাকা থেকে র‌্যাবের জঙ্গি দমন সেলের সদস্যরা তাকে আটক করে।

আটককৃত আব্দুল মজিদ  রাজশাহীর বাগমারা উপজেলার সেনোপাড়া এলাকার জবান আলীর ছেলে। সে ২০০৪ সালে জেএমবিতে যোগদান করেন। তার নামে বাগমারা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র‌্যাব-৫ এর রাজশাহীর মিডিয়া সেল জানায়।

র‌্যাব জানায়, আটক আব্দুল মজিদ বল্টু নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র পলাতক সদস্যদের একত্রিত করতে কাজ করছিলেন। তিনি জেএমবিকে পুনরায় সংগঠিত করে জঙ্গি কার্যক্রমকে সক্রিয় করার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিটিং করতেন বলে জানা গেছে।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর