“শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বরাদ্দের দাবিতে” বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ কৃষাণী সভা এবং বাংলাদেশ ভূমিহীন সমিতি যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

আজ ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচী পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে ভূমিহীন নেতা সুবল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষক নেতা জায়েদ ইকবাল খান, শ্রমিক নেতা আবুল হোসেন, হারুনূর রশিদ ভূঁইয়া, ফয়েজ হোসেন, ভূমিহীন নেতা নাজমুল আলম, নজরুল ইসলাম, নারী নেত্রী আরজুমানারা বেগম প্রমূখ।

বক্তারা বলেন, প্রতি বছরের মতে এবারও শীত শুরু হয়েছে। শীতের কারণে উত্তরবঙ্গসহ সারাদেশে খেটে খাওয়া মানুষের নিদারুন কষ্টে জীবন অতিবাহিত করছে। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু কিছু এলাকার শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অতি নগন্য।

উত্তরবঙ্গের কুড়িগ্রাম, লালমনির হাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, নিলফামারী, রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, জেলায় তীব্র শীত জেকে বসেছে। এই শীতের কারণে নারী ও শিশুরা নিমোনিয়াম, সর্দি-কাশি সহ নানা ঠান্ডা জনিত রোগে ভূগছে। দিনের প্রায় বেশীর ভাগ সময় সূর্যই দেখা যায় না।

গতকাল শুক্রবার ও উত্তরঞ্চলে কোন জেলাতে সূর্য দেখা যায়নি। তীব্র শৈত প্রবাহ, শীত ও ঘন কুয়াশায় সারাদেশের জন জীর্বন একান্তভাবে বিপর্যুস্ত হয়ে পড়েছে।

এমতাবস্থায় পর্যাপ্ত পরিমান শীত বস্ত্র গরীব মেহনতি মানুষের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করা একান্ত জরুরী আব্যশক। প্রকৃতিক ও মানবসৃষ্ট কারণে সাধারণ মানুষ কর্মক্ষ হয়ে পরুক, মারা যাক এটা কারও কাম্য নয়। তাই শীতার্ত মানুষকে রক্ষার জন্য সরকার, সমাজে বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ