ভোলার তজুমদ্দিনে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার চাঁদপুর ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- দরিচাঁদপুর গ্রামের জহিরের মেয়ে লাভিয়া (৩), পাঞ্চায়েত কান্দি গ্রামের আলাউদ্দিনের মেয়ে শাকিল (৫) ও আব্বাসের ছেলে জিসান (৪)।

স্থানীয়রা জানায়, চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত কান্দি গ্রামে দুপুরে শাকিল বাড়ির পাশের মসজিদের পুকুরে পাশে খেলা করছিলো। একপর্যায়ে পুকুরে পড়ে সে পানিতে ডুবে যায়। তাঁকে বাঁচাতে গিয়ে তার চাচাতো ভাই জিসান পানিতে নামে। তাদের না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করে।

এদিকে, একই বিকেলে ইউনিয়নের দারিচাঁদপুর গ্রামের শিশু তানিয়া উঠানে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ভাসমান অবস্থায় পানি থেকে তার লাশ উদ্ধার করে।

ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই