মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা-গোমতী সেতুর রেলিং ভেঙে একটি ট্রাক নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় সেতুর ওপর এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও হেলপার অক্ষত আছেন।

হাইওয়ে পুলিশের টিম সড়ক ও জনপথের রেকারের সাহায্যে ট্রাকটি উদ্ধারে কাজ করছে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ