ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন গুলিস্তান ও এর আশপাশ এলাকার রাস্তা হকারমুক্ত করে পথচারীদের জন্য উন্মুক্ত করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।
বৃহস্পতিবার দক্ষিণ সিটি কর্পোরেশন হকার্স ফেডারেশন এবং হকার্স লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ব্যবস্থা নেয়ার কথা বলেন।
সাইদ খোকন বলেন, ‘কোন হকার যাতে রাস্তায় না বসতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নিন। গুলিস্তান-মতিঝিল এলাকার রাস্তা হকারমুক্ত করে পথচারীদের জন্য উন্মুক্ত করতে সবার সঙ্গে সমঝোতা করে সিদ্ধান্ত নেয়া হবে। এ লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ১৩ সদস্যের এই কমিটি ৭ দিনের মধ্যে হকারদের পুনর্বাসনের মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।’
এ সময় হকার্স ফেডারেশনের নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি মেয়রের সামনে তুলে ধরেন।
এমআর





